মঙ্গলবার, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবিপিএল শুরুর আগেই ৫০ শতাংশ পারিশ্রমিক পেলেন লিটন-সোহানরা
spot_img
spot_img

বিপিএল শুরুর আগেই ৫০ শতাংশ পারিশ্রমিক পেলেন লিটন-সোহানরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: রাজশাহী ওয়ারিয়র্সের অনুশীলন দিয়ে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাওয়া লাগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। পরবর্তীতে অনুশীলনে নামে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, নোয়াখালী এক্সপ্রেসও। সিলেটে প্রস্তুতির কাজটা করেছে স্বাগতিক সিলেট টাইটান্স। টুর্নামেন্ট শুরুর আগে ২৩ ডিসেম্বর অনুশীলনে নেমে পড়েছে চট্টগ্রাম রয়্যালসও।

মাঠের মতো মাঠের বাইরের কাজেও ব্যস্ত সময় পার করছে ফ্র্যাঞ্চাইজিরা। নিয়ম অনুযায়ী, তিনটি ধাপে নিলাম থেকে কেনা ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ করতে হবে দলগুলোকে। যেখানে বলা আছে প্রথম কিস্তিতে চুক্তি স্বাক্ষরের সময় ২৫ শতাংশ পারিশ্রমিক ক্রিকেটারদের বুঝিয়ে দিতে হবে। দলের শেষ লিগ ম্যাচের আগে দিতে হবে আরও ৫০ শতাংশ।

বাকি ২৫ শতাংশ পরিশোধ করতে হবে টুর্নামেন্ট শেষে ৩০ দিনের মধ্যে। ২৬ ডিসেম্বর সিলেটে মাঠে গড়াচ্ছে বিপিএলের দ্বাদশ আসর। টুর্নামেন্ট শুরুর আগেই নিয়মানুসারে নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, রিপন মণ্ডল, মুশফিকুর রহিমদের ২৫ শতাংশ পারিশ্রমিকের অর্থ বুঝিয়ে দিয়েছে রাজশাহী। তাদের পথে হাঁটতে শুরু করেছে বাকিরাও।

২৪ ডিসেম্বর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন করার সময় ক্রিকেটারদের পারিশ্রমিকের ৫০ শতাংশ পরিশোধ করেছে রংপুর। লিটন দাস, নাহিদ রানা, নুরুল হাসান সোহান, তাওহীদ হৃদয়, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরি, ইফতেখার হোসেন ইফতিদের চেক ‍তুলে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বাকি দলগুলোর কত শতাংশ করে দিয়েছে তা এখনো জানা যায়নি।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments