সোমবার, ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবিপিএলে ছক্কার সেঞ্চুরি তামিমের
spot_img
spot_img

বিপিএলে ছক্কার সেঞ্চুরি তামিমের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে দেশের প্রথম ব্যাটার হিসেবে ১০০ ছক্কা হাঁকালেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।

চলমান বিপিএলের ৩১তম ম্যাচে গতকাল বুধবার দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৭টি চার ও ৪টি ছক্কায় ৪৫ বলে ৭১ রান করেন ফরচুন বরিশালের হয়ে খেলতে নামা তামিম। এই ইনিংসের সুবাদে বিপিএলের ইতিহাসে দ্বিতীয় ও প্রথম বাংলাদেশি হিসেবে ১০০ ছক্কার মালিক হন তিনি।

তামিমের আগে বিপিএলে ১০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ৫২ ম্যাচের ৫২ ইনিংসে বিপিএলে সর্বোচ্চ ১৪৩ ছক্কা গেইলের। ৯৮ ম্যাচের ৯৭ ইনিংসে ১০৩ ছক্কায় এই তালিকার দ্বিতীয় স্থানে আছেন তামিম।

এছাড়া যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ ৯৭টি ছক্কা মেরেছেন ইমরুল কায়েস ও মুশফিকুর রহিম। ৯৫ ছক্কা মেরে পরের স্থানেই আছেন মাহমুদুল্লাহ রিয়াদ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments