সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবিপিএলের প্লে-অফে কে কার মুখোমুখি
spot_img
spot_img

বিপিএলের প্লে-অফে কে কার মুখোমুখি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিপিএলের গ্রুপ পর্বের লড়াই শেষ হয়েছে গতকাল। ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচের পরই নিশ্চিত হয়েছে প্লে-অফের চারটি দল। এর আগেই গ্রুপ পর্বের শীর্ষ দুই দল রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোয়ালিফায়ার নিশ্চিত করেছে। অন্যদিকে চট্টগ্রাম পর্বের শেষ দিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তৃতীয় দল হিসেবে প্লে-অফে পৌঁছায়।

রাউন্ড রবিন লিগে ১২ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রংপুর রাইডার্স। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে ফরচুন বরিশাল। আর বরিশালের সমান ১৪ পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে থাকায় চারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

২৬ ফেব্রুয়ারি দুপুরে এলিমিনিটর ম্যাচে লড়বে পয়েন্ট তালিকার তিন ও চার নম্বর দল বরিশাল ও চট্টগ্রাম। এই ম্যাচে জয়ী দল কোয়ালিফায়ার নিশ্চিত করবে। আর পরাজিত দল বিদায় নেবে টুর্নামেন্ট থেকে।

এরপর একই দিন সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে রংপুর ও কুমিল্লা। সেখান থেকে জয়ী দল চলে যাবে ফাইনালে। অবশ্য এই ম্যাচে হারলেও ফাইনালে ওঠার সুযোগ থাকবে পরাজিত দলের। ২৮ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে এলিমিনেটরে জয়ী দলের মুখোমুখি হবে তারা। আর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১ মার্চ।

প্লে-অফের সব ম্যাচ আয়োজিত হবে মিরপুরের শেরেবাংলায়। প্লে-অফ ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। এবারের আসরে গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছে দুর্দান্ত ঢাকা, সিলেট স্ট্রাইকার্স ও খুলনা টাইগার্স।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments