শুক্রবার, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনবিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন আমির
spot_img
spot_img

বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন আমির

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেছিলেন আমির খান। কিন্তু গত বছর সেই সম্পর্কও ভেঙে গেছে। এ নিয়ে নানা তীর্যক মন্তব্য শুনতে হয়েছে বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’কে। অনেকেই বলেন, কিরণের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ২০০২ সালে রীনার সঙ্গে সম্পর্ক ভেঙে দেন আমির। সেই আমিরই এখন অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়ে কিরণের সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছেন বলে গুঞ্জন শোনা যায়। দীর্ঘ সময় পর এ নিয়ে নীরবতা ভেঙেছেন আমির।

এক সাক্ষাৎকারে আমির বলেছেন, ‘রীনাজির সঙ্গে সম্পর্ক ভাঙার সময় আমাদের মধ্যে তৃতীয় কেউ ছিল না। কিরণজিকে তখন আমি চিনতাম। কিন্তু আমাদের মধ্যে প্রেম ছিল না। কিরণজির সঙ্গে সম্পর্ক ভাঙার সময়ও আমাদের মধ্যে তৃতীয় কেউ ছিল না। রীনাজি ও কিরণজির সঙ্গে এখনো আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। লোকে এগুলো মানতে পারে না। কারণ বিয়ে বিচ্ছেদের পরে সাধারণত সাবেক স্বামী-স্ত্রীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক খুব একটা দেখা যায় না। কিন্তু রীনাজি কিংবা কিরণজি কারও সাথে আমার ঝগড়া হয়নি। কিরণের সঙ্গে আমার স্বামী-স্ত্রীর যে সম্পর্ক তাতে জটিলতা এসেছে। বিয়ে নামক প্রতিষ্ঠানটির প্রতি সম্মান ধরে রাখতে আমরা আলাদা হয়েছি। আমরা পরস্পরের হাত ধরে সামনে এগিয়ে যেতে চেয়েছি’।

গত বছরের জুলাইয়ে বিয়ে বিচ্ছেদের যৌথ ঘোষণা দেন আমির ও কিরণ। এরপর তাদের একসঙ্গে ঘুরতেও দেখা গেছে। আমির আরও জানান, কিরণ ও আমির এখনো ভালো বন্ধু। বিচ্ছেদের পরও এখনও সে একই ভবনে থাকে, একতলা উপরে। আমির বলেন, ‘রীনার ভাইয়ের সঙ্গে আমার বোনের বিয়ে হয়েছে। আমাদের মধ্যে এখনো যোগাযোগ আছে’। পানি ফাউন্ডেশনে আমির, রীনা ও কিরণ একসঙ্গে কাজ করছে বলে জানান তিনি। এবং বলেন, আমরা আমাদের সন্তানদের ভালো চাই।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments