
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইনজুরির কারণে খেলতে পারেননি ম্যানচেস্টার ইউনাইটেডের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সেটি পুরো ম্যাচ বেশ ভালোভাবেই টের পেয়েছে রেড ডেভিলরা। রোববার ৬ মার্চ রাতে ম্যানচেস্টার ডার্বিতে ৪-১ গোলের বড় ব্যবধানে সিটির কাছে পরাজিত হয়েছে তারা।
এই জয়ের ফলে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় ২৮ম্যাচে ৬৯পয়েন্ট নিয়ে শীর্ষেই রইলো ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের ৬৩পয়েন্ট। তারা এক ম্যাচ কম খেলেছে। ম্যানচেস্টার সিটির হয়ে জোড়া গোল করেছেন কেভিন ডি ব্রুইনা ও রিয়াদ মাহরেজ। ইউনাইটেডের হয়ে একমাত্র গোলটি করেন জেডন সাঞ্চো।
এই পরাজয়ের ফলে শীর্ষে থাকা সিটির থেকেও ২২পয়েন্টে পিছিয়ে গেলো ইউনাইটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.





























Recent Comments