ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ১ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। সেই সাথে কমেছে শেয়ারের দরও। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ২ টাকা ৫০ পয়সা বা ৯.৭৭ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ২৩ টাকা ১০ পয়সা। এদিকে দেশবন্ধু পলিমার লিমিটেডের দর ৫.০৩ শতাংশ কমে লুজার তালিকার দ্বিতীয় এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৪.৬৭ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- এম্বি ফার্মাসিউটিক্যালস, সমতা লেদার, খুলনা প্রিন্টিং, মিডল্যান্ড ব্যাংক, লিব্রা ইনফিউশনস, ইস্টার্ন ইন্স্যুরেন্স এবং সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments