বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাবৃষ্টির দিনে যা খাবেন
spot_img
spot_img

বৃষ্টির দিনে যা খাবেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: শীতের আগে গেলো দুদিনের বৃষ্টিতে যেন বর্ষা নেমেছে দেশের সর্বত্র। এমন বাদলা দিনে বাঙালির তাই ঘরে ফেরার তাড়া পড়ে যায়। অনেকেই বাড়ি ফিরে বৃষ্টি উপভোগ করতে চান। তখন সঙ্গে যদি থাকে গরম-গরম মুখরোচক খাবার, তাহলে তো এক কথায় লা-জওয়াব। তাহলে জেনে নেওয়া যাক এমন বৃষ্টির দিনে কী খাবেন।

খিচুড়ি: বৃষ্টি আর খিচুড়ি যেন একে অন্যের পরিপূরক হয়ে দশকের পর দশক বাঙালির বৃষ্টি বিলাসের খাদ্য তালিকায় শীর্ষে অবস্থান করছে। সঙ্গে যদি থাকে ইলিশ ভাজা, বেগুন ভাজা তাহলে তৃপ্তির ঢেঁকুরটা ভালোই হয়। তা না হলে ডিম ভাজাও কিন্তু দারুণ মজা খিচুড়ির সঙ্গে।

চা: চা গরম কিংবা গরম চা—বৃষ্টির দিনে যার তুলানা সে নিজেই। সঙ্গে পেঁয়াজ-মরিচ-চানাচুর-সরিষা তেল দিয়ে মুড়ি মাখা হলে কিন্তু বৃষ্টির বিকেল বা সন্ধ্যাটা বেশ জমে ওঠে। অনেকেই গ্রিন টি বা আদা চা পান করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। চায়ে রয়েছে অনেক বেশি অ্যান্টি-অক্সিডেন্ট, যা শরীরকে রাখে চনমনে।

স্যুপ: বৃষ্টির দিনের শীতল আবহাওয়াতে উষ্ণতা জোগাতে খেতে পারেন স্যুপ। এটি পুষ্টিগুণে ভরপুর। এক্ষেত্রে বেছে নিতে পারেন চিকেন, মাশরুম, ডিম ও সবজি দিয়ে তৈরি বিভিন্ন স্যুপ।

পপকর্ন: বৃষ্টির দিনে মুভি দেখতে দেখতে পপকর্ন খাওয়ার মজাই আলাদা। বিকেল বা সন্ধ্যার আড্ডায় পপকর্ন বেছে নিলে মোটেও ভুল করবেন না, এ কথা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। সাধারণত, ভুট্টা থেকে তৈরি হয় পপকর্ন। এই শস্যে আঁশ বা ফাইবারের পরিমাণ যেমন বিশি তেমনি আছে নানা ধরনের ভিটামিন ও খনিজ উপাদান।

নুডলস: বৃষ্টির দিনে ঝটপট রান্না করে খাওয়া যায় এমন তালিকায় প্রথমেই আছে নুডলস। বৃষ্টির ঠাণ্ডা আবহাওয়াতে গরম-গরম নুডলস খেতে কার না ভালো লাগে।

পাকোড়া: মুচমুচে পাকোড়ার খেতে পারেন বৃষ্টি দিনের বিকেলে বা সন্ধ্যায়। পাকোড়া ভীষণ মজার ও সুস্বাদু। পাকোড়ার সঙ্গে খানিকটা টমেটো কেচাপ কিংবা চাটনি হলে মন্দ হয় না। পরে যদি এক কাপ চা হয়, সেটা তো হয়ে যায় আরও বড় বোনাস।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments