ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৪ জুলাই সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে বাংলাদেশ অটোকারস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ শেয়ারটির দর বেড়েছে ১২ টাকা ১০ পয়সা বা ৮.৫৩ শতাংশ। কোম্পানিটি ১১৫৮ বারে ১ লাখ ৭২ হাজার ৯১২ টি শেয়ার সর্বশেষ ১৫৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার দ্বিতীয় স্থানে জেমিনী সী ফুড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২৫ টাকা ৫০ পয়সা বা ৭.৬৯ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩৫৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইনফর্মেশন সার্ভিসেস। আজ শেয়ারটির দর ৪ টাকা ১০ পয়সা বা ৬.৯৬ শতাংশ বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মিরাকল ইন্ডাস্ট্রিজ, এটলাস বাংলাদেশ, ইস্টার্ন ক্যাবলস, সান লাইফ ইন্সুরেন্স, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই, ফাইন ফুডস এবং শমরিতা হসপিটাল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

































Recent Comments