রবিবার, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদবৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষে যারা
spot_img
spot_img

বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষে যারা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে প্রকৌশল খাতের নতুন কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১৮৯ টাকা বা  ৫০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্যমতে, আজ কোম্পানিটি সর্বশেষ ৫৬৭ টাকা  দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১৩৪  বারে ২ হাজার ৪৪২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ লাখ ৯০ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাইওনিয়র ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৬ টাকা ৩০ পয়সা বা ৯.৯৮ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৬৯ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।  কোম্পানিটি এক  হাজার ৭৯৯ বারে ২৫ লাখ ৭ হাজার ৪৭৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৬ কোটি ৭৯ লাখ টাকা।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ২ টাকা ৮০ পয়সা বা ৯.৮৯ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স, প্রাইম টেক্সটাইল, নিটল ইন্স্যুরেন্স, সোনারবাংলা ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স ও হামিদ ফেব্রিক্স লিমিটেড।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments