বুধবার, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeরাজনীতিবেলা ১১টায় ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি এনসিপি’র
spot_img
spot_img

বেলা ১১টায় ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি এনসিপি’র

১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সেই কর্মসূচির অংশ হিসেবে এবার গোপালগঞ্জে যাওয়ার ঘোষণা দিয়েছে এনসিপি।

এ বিষয়ে গতকাল মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি লিখেছেন, ১৬ জুলাই…মার্চ টু গোপালগঞ্জ।

পাশাপাশি, এ দিন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম ফেসবুকে এই পদযাত্রা নিয়ে পরপর তিনটি পোস্ট দেন। প্রথমটিতে তিনিও নাহিদ ইসলামের মতো একই কথা লেখেন।

এরপর নিজের ওই পোস্টের কমেন্ট সেকশনে তিনি আরও লেখেন, আমরা আসছি! জুলাই পদযাত্রায়, গোপালগঞ্জ জেলা শহরে, সকাল ১১ টায়।

এর কয়েক ঘণ্টা বাদে জুলাই গণ–অভ্যুত্থানে অংশ নেওয়া মানুষদের উদ্দেশ করে তিনি ফের একটি পোস্ট দেন। তিনি লেখেন, বিপ্লবের সহযোদ্ধারা, ধুমকেতুর মতো ছুটে আসুন।

আরও পড়ুন: জুলাই শহীদ দিবস আজ

ফেসবুকে দেওয়া সর্বশেষ পোস্টের শেষাংশে তিনি লেখেন, আমরা সেই বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে গোপালগঞ্জের মানুষের অধিকার নিশ্চিত হবে, জেলার নাম দিয়ে আর বৈষম্য হবে না‌।

একইসাথে, গোপালগঞ্জের গণমানুষের ন্যায্য অধিকার পাওয়ার লড়াই আমরাই করবো। গোপালগঞ্জ কোনও ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, গোপালগঞ্জ বাংলাদেশের, তিনি যোগ করেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments