ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৮ টি কোম্পানির ৬৪ লাখ ৬৯ হাজার ৮২৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৯ কোটি ৭৫ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে আইপিডিসি ফিন্যান্স লিমিটেডের। কোম্পানিটি ১৮ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ফরচুন সুজ লিমিটেড ৯ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
২ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- স্যালভো ক্যামিকেল, জে এম আই হসপিটাল, সি পার্ল বিচ, শাইন পুকুর সিরামিক্স, বিডিকম অনলাইন, বাংলাদেশ ফাইন্যান্স, প্রাইম ইন্সুরেন্স, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

































Recent Comments