ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হলেও গতকালের চেয়েও আজ লেনদেনের পরিমান কিছুটা বেড়েছে। এদিন ব্লক মার্কেটে অংশ নেয়া ৫৬টি কোম্পানির মোট ১৪১ কোটি ৫৪ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লকে সবচেয়ে বেশি লেনদেন করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটি ৪৭ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করেছে।
এছাড়াও তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো গ্রীন শুকুক। প্রতিষ্ঠানটির আজ ব্লকের লেনদেনের পরিমান ৪৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার এবং ইসলামি ব্যাংক ৮ কোটি ৯৪ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। কোম্পানিটি ব্লক মার্কেটের তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে লেনদেন করে শীর্ষ স্থানে আরোও রয়েছে- সি পার্ল বিচ, বিকন ফার্মা, সানলাইফ ইন্সুরেন্স, আল-হাজ টেক্সটাইল, সালভো কেমিক্যাল, ফরচুন এবং আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


























Recent Comments