শনিবার, ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদমঙ্গলবার লেনদেনের শীর্ষে যারা
spot_img
spot_img

মঙ্গলবার লেনদেনের শীর্ষে যারা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। কোম্পানিটির মোট ৪০ কোটি ৮৯ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আজ কোম্পানিটি ৫৭ লাখ ৭২ হাজার ৭৫৪টি শেয়ার হাতবদল করেছে। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭২ টাকা।

এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বিডি ফাইন্যান্স লিমিটেড। বিডি ফাইন্যান্স’র ৭৭ লাখ ২৮ হাজার ৮৩০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৪ কোটি ৫৮ লাখ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩১ টাকা ৮০ পয়সা।

রবি আজিয়াটা লিমিটেড রয়েছে তালিকার তৃতীয় স্থানে। কোম্পানিটির ৫১ লাখ ৫৮ হাজার ৯৪৫টি শেয়ার লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ২২ কোটি ৭৫ লাখ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৪.৮০ টাকা।

আজ ডিএসই’র লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, জিবিবি পাওয়ার লিমিটেড, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments