শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলামদকাণ্ডে পাঁচ ফুটবলারকে নিষিদ্ধ ও জরিমানা
spot_img
spot_img

মদকাণ্ডে পাঁচ ফুটবলারকে নিষিদ্ধ ও জরিমানা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের ফুটবলে লজ্জাজনক ও কলঙ্কময় ইতিহাস এঁটে দেয়া পাঁচ ফুটবলারকে শাস্তিসহ জরিমানা ও নিষেধাজ্ঞার আওতায় এনেছে বসুন্ধরা কিংস।

গত মাসে এএফসি কাপে মাজিয়া স্পোর্ট অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে খেলতে মালদ্বীপ গিয়েছিল বসুন্ধরা কিংস। ম্যাচ শেষ করে গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় বিমানবন্দরে পা রাখে বাংলাদেশের ফুটবলাররা। কিন্তু বিমানবন্দরে ঘটে অনাকাংখিত ঘটনা। কিংসের পাঁচ ফুটবলারের লাগেজ থেকে উদ্ধার করা হয় ৬৪ বোতল মদ।

তারা হলেন তপু বর্মন, আনিসুর রহমান জিকো, তৌহিদুল আলম সবুজ, শেখ মোরসালিন ও রিমন হোসেন। এ ঘটনায় তাদের সাময়িক নিষিদ্ধ করেছিল বসুন্ধরা কিংস। এরপর বাফুফেও নেয় কঠিন পদক্ষেপ। মদকাণ্ডের অপরাধকে জিরো টলারেন্স দেখিয়ে জাতীয় দলের গুরুত্বপূর্ণ এই ফুটবলারদের বাদ দিয়েই বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করে বাফুফে।

এদিকে বৃহস্পতিবার পাঁচ ফুটবলারের বিষয়ে তদন্ত রিপোর্ট প্রকাশ করে বসুন্ধরা কিংস। তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ এবং অনুসন্ধানের ভিত্তিতে প্রকাশিত রিপোর্টের আলোকে পাঁচ ফুটবলারকে শাস্তিসহ জরিমানা ও নিষেধাজ্ঞা দিয়েছে ক্লাবটি।

শাস্তিস্বরূপ শেখ মোরসালিনকে ১ লক্ষ টাকা জরিমানা, রিমন হোসেনকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তপু বর্মনকে ১ লক্ষ টাকা জরিমানা করার পাশাপাশি ৩১শে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া আনিসুর রহমান জিকোকে ৩১ শে মার্চ ২০২৪ পর্যন্ত ও তৌহিদুল আলম সবুজকে ২০২৩-২০২৪ মৌসুমের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

এর সাথে বসুন্ধরা কিংসের দলের সাথে গমনকারী অফিসিয়ালদের আরো অধিকতর সতর্কতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments