বৃহস্পতিবার, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনমধুচন্দ্রিমা নয়: আগে ওমরাহ পালন করবেন রাখি
spot_img
spot_img

মধুচন্দ্রিমা নয়: আগে ওমরাহ পালন করবেন রাখি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ৬ বছরের ছোট প্রেমিক আদিল ডুরানিকে বিয়ে করেছেন বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্ত। কয়েক দিন আগে এ জুটির গোপন বিয়ের খবর প্রকাশ্যে আসে। শুরুতে বিয়ের কথা অস্বীকার করেন আদিল। গত ১৬ জানুয়ারি বিয়ের কথা স্বীকার করেন আদিল। এবার রাখি জানালেন, স্বামীর সঙ্গে ওমরাহ পালন করতে সৌদি আরবে যাবেন তিনি।

ইনস্ট্যান্ট বলিউড তাদের অফিশিয়াল ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে মধুচন্দ্রিমা ও ওমরাহ পালনের বিষয়ে কথা বলেন রাখি-আদিল। এ অভিনেত্রী বলেন, ‘ওমরাহ পালন করা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহর আশীর্বাদ নিয়ে আমরা নতুন জিবন শুরু করতে চাই।

মধুচন্দ্রিমার বিষয়ে প্রশ্ন করা হলে রাখি সাওয়ান্ত বলেন, ‘প্রথমে ওমরাহ পালন করতে যাব। একটি সম্পর্ককে সেটেল করার জন্য এটি খুবই জরুরি; এতে কেউ তা ভাঙতে পারে না। আল্লাহ যে সম্পর্কগুলো বেঁধে দেন, তা কেউ ভাঙতে পারেন না।’ এসময় ওমরাহ পালনের জন্য সৌদি যাওয়ার বিষয়ে সম্মতি দেন রাখির বর আদিলও।

আদিল স্ত্রী হিসেবে স্বীকৃতি দেওয়ার পর হিজাব-বোরকা পরে বাইরে বেরুতে দেখা গেছে রাখিকে। রাখির মা মুম্বাইয়ের একটি ক্যানসার হাসপাতালে ভর্তি রয়েছেন। স্বামী আদিলকে নিয়ে হাসপাতালে গিয়েছেন রাখি। সেসময়ও তার পরনে বোরকা ও হিজাব ছিল।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া রাখির বিয়ের সার্টিফিকেটে জানা যায়, সম্পর্কের তিন মাসের মাথায় বিয়ে করেছেন তারা। গত বছরের জুলাই মাসে দুবাইয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এজন্য নাম পরিবর্তন করে হয়েছেন রাখি সাওয়ান্ত ফাতিমা।

ধারণা করা হচ্ছিল, ইসলাম ধর্ম গ্রহণ করে আদিলকে বিয়ে করেছেন রাখি। এবার ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি পরিষ্কার করলেন রাখি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments