শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদন‘মহানগর’ সাফল্যের পর এল নতুন সিরিজ মুক্তির ঘোষণা
spot_img
spot_img

‘মহানগর’ সাফল্যের পর এল নতুন সিরিজ মুক্তির ঘোষণা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অভিনয় ক্যারিয়ারে নানা চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এবার ‘মোবারকনামা’ ওয়েব সিরিজে তাঁকে দেখা যাবে আইনজীবীর চরিত্রে। অনলাইনে প্রকাশ হয়েছে তাঁর নতুন অবয়ব। ‘মহানগর’ ওয়েব সিরিজের সাফল্যের পর মোশাররফ করিমের সঙ্গে নতুন কাজের ঘোষণা দেয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’।

এটি নির্মাণ করেছেন গোলাম সোহরাব দোদুল। আট পর্বের এই সিরিজের মোবারক চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। ২১ ডিসেম্বর মুক্তি পাবে সিরিজটি, এমনটিই জানিয়েছেন নির্মাতা। সিরিজটির কাহিনি পুরান ঢাকাকেন্দ্রিক। যে কারণে শুটিংও হয়েছে পুরান ও নতুন ঢাকা মিলিয়ে।

প্রসঙ্গত, এর আগে ভারতীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছিল আশফাক নিপুণের পরিচালনায় মোশাররফ অভিনীত ‘মহানগর’ ও ‘মহানগর ২’। যাতে ওসি হারুন চরিত্রে দুই বাংলায় বাজিমাত করেন অভিনেতা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments