বৃহস্পতিবার, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনমুখ্য দুই চরিত্রে রাজ ও পরীমণি
spot_img
spot_img

মুখ্য দুই চরিত্রে রাজ ও পরীমণি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সেন্সর পেয়েছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত সিনেমা ‘গুণিন’। ২০ ফেব্রুয়ারি এটি সেন্সর সার্টিফিকেট পেয়েছে। শিগগিরই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। গুণিন সিনেমার মুখ্য দুই চরিত্রে দেখা যাবে শরিফুল রাজ ও পরীমণিকে। তারা সিনেমার গল্পে রাবেয়া-রমিজ। এই সিনেমার শুটিং করতে গিয়েই পরিচয়, তারপর প্রণয়, অতঃপর পরিণয়।

গুণিন সিনেমায় আরও অভিনয় করেছেন, আজাদ আবুল কালাম, দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মন্ওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ আরও অনেকেই। সিনেমার পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘গুণিন সেন্সর সার্টিফিকেট পেয়েছে। এটা আমাদের পুরো দলের জন্য খুবই আনন্দের সংবাদ। সেন্সর বোর্ডের দুই-একজন আমাকে জানিয়েছেন যে, তাদের সিনেমাটা খুব ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি ‘গুণিন’ সিনেমা হলে মুক্তি পাবে। হলে চলার পর সিনেমাটি আবার চরকির পর্দায় দর্শক দেখতে পারবে। আমার ধারণা, দর্শক সিনেমাটি উপভোগ করবে। তিনি বলেন, সিনেমায় যারা যারা অভিনয় করেছেন প্রত্যেকে চমৎকার পারফর্মেন্স দেখিয়েছেন। আমি পরিচালক হিসেবে সকলের কাজে খুবই খুশি। দর্শক সিনেমা দেখলেই বুঝতে পারবে যে সবাই খুব ডেডিকেটেড ছিল।

পরিচালক আরও বলেন, ‘গুণিন’ সিনেমার গল্প হাসান আজিজুল হক স্যারের ছোটগল্প থেকে অনুপ্রাণিত হয়ে নেয়া। আমার শিক্ষাজীবনেরও গুরু তিনি। ছোটগল্পকে সিনেমায় রূপ দেয়া খুব চ্যালেঞ্জিং। কিন্তু, সাহস নিয়ে কাজটি করেছি। হাসান স্যারের লেখা মানেই তো জীবনভিত্তিক। সেই সাথে প্রথম থেকেই পাশে ছিল চরকি। এই কাজটি করতে গিয়ে ভীষণ উপভোগ করেছি।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments