ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ক্লাব ফুটবলের ভরা মৌসুম চললেও লিওনেল মেসির ব্যস্ততা নেই। মেজর লিগ সকারে ইন্টার মায়ামির মৌসুম শেষ হয়ে যাওয়ায় আর্জেন্টাইন মহাতারকার এখন অখণ্ড অবসর। এই অবসরে ডিসেম্বর মাস মেসির জীবনে আলাদা আবেদন নিয়ে আসে। দুই বছর আগে ডিসেম্বরেই যে কাতারের রাজধানী দোহার লুসাইল স্টেডিয়ামে অমরত্বের আখ্যান রচিত হয়েছিল। অপূর্ণতা ঘুচেছিল মেসির আর আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষার।
রোসারিওর সান্তা ফে’র সন্তান মেসি জন্মভূমিতে তার নিজের জার্সি নিয়ে একটি জাদুঘর খুলেছেন, আর সেই জাদুঘরে স্থান পেয়েছে সেই জার্সিগুলোর, যেগুলো গায়ে চাপিয়ে আর্জেন্টিনাকে শিরোপা এনে দিয়েছেন। ২০২১ এবং ২০২৪ এর কোপা আমেরিকা এবং ২০২২ বিশ্বকাপে গায়ে চাপানো সবগুলো জার্সি নিয়ে খোলা এই জাদুঘরের ছবি মেসি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে।
প্রতিটি জার্সি ফ্রেমে বাঁধাই করা এবং তাতে উল্লেখ করা হয়েছে প্রতিপক্ষের নাম ও ম্যাচের ফলাফল। এসব জার্সি শুধু মেসির সংগ্রহ নয়, বরং আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের অমূল্য স্মারক।
মোট ২০টি জার্সি নিয়ে তৈরি মেসির এই বিশেষ সংগ্রহ ফুটবলপ্রেমীদের মন কাড়ছে। এটি কেবল তার ফুটবল ক্যারিয়ারের স্মৃতিই বহন করে না, বরং তার দেশের ফুটবল ইতিহাসেও যোগ করেছে নতুন মাত্রা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments