শুক্রবার, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআইপিওমোস্তফা মেটালের কিউআই অফারের তারিখ নির্ধারণ
spot_img
spot_img

মোস্তফা মেটালের কিউআই অফারের তারিখ নির্ধারণ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের এসএমই প্ল্যাটফরমে কোয়ালিফাইড ইনভেস্টরস (Qualified Investors-QI) অফারের মাধ্যমে বাজারে আসবে মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির কিউআই অফারের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির কিউআই অফারে আবেদন শুরু হবে আগামী ২৬ সেপ্টেম্বর। চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পযর্ন্ত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৮০তম কমিশন সভায় কোম্পানিটির প্রস্তাব অনুমোদন করা হয়।

সূত্র অনুসারে, কিউআই অফারে অভিহিত মূল্য ১০ টাকা দরে ১ কোটি ১০ লাখ শেয়ার বিক্রি করে ১১ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। এই অর্থ কোম্পানিটি ব্যাংক ঋণ পরিশোধ, কার্যকরি মূলধন ও কিউআই অফারের জন্য ব্যয় করবে।

৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ৭৬ পয়সা। পুনঃমূল্যায়ন সঞ্চিতি ছাড়া শেয়ার প্রতি  নিট সম্পদ মূল্য ১০ টাকা ৯০ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে আছে এনবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও স্বদেশ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments