বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদযুক্তরাজ্যের বাজারে রেনাটা‘র ওষুধ চালু
spot_img
spot_img

যুক্তরাজ্যের বাজারে রেনাটা‘র ওষুধ চালু

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত রেনাটা পিএলসি যুক্তরাজ্যের বাজারে ক্যাবারগোলিন ০.৫ মিলিগ্রামের একটি জেনেরিক সংস্করণ প্রেরণ করেছে, যা হাইপারপ্রোল্যাক্টিনেমিয়া এবং পারকিনসন রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির ওষুধের প্রথম চালান ইতিমধ্যে যুক্তরাজ্যে পৌঁছেছে। হাইপারপ্রোল্যাকটিনেমিয়া এবং পার্কিনসন রোগের চিকিৎসায় ব্যবহৃত ক্যাবারগোলিন স্থানীয়ভাবে ক্যাবোলিন নামে দেশটিতে বাজারজাত করা হবে এবং বাংলাদেশে রেনাটার যুক্তরাজ্যের এমএইচআরএ-অনুমোদিত উৎপাদনকেন্দ্রে উৎপাদন করা হবে।

এর আগে গেলো বছরের অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার বাজারে ক্যাবারগোলিন ০.৫ মিলিগ্রামের একটি জেনেরিক সংস্করণ চালু করে রেনাটা পিএলসি। দোসটামাইনের ব্র্যান্ড নামে বাজারজাত করা এ ওষুধটি রেনাটার পার্টনার নোভা ফার্মাসিউটিক্যালস অস্ট্রালেসিয়া পিটি লিমিটেডের মাধ্যমে অস্ট্রেলিয়ায় বিতরণ ও বাণিজ্যিকীকরণ করা হয়।

উল্লেখ, ক্যাবারগোলিন ০.৫ মিলিগ্রাম ওষুধটি মিরপুরের রেনাটার কারখানায় তৈরি করা হয়, যা অস্ট্রেলিয়ার থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন এবং ইউকে মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি উভয়ই অনুমোদিত।অস্ট্রেলিয়ায় সাম্প্রতিক অনুমোদনের পাশাপাশি, রেনাটা পিএলসি যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নে ক্যাবারগোলিনের জন্য অনুমোদন পেয়েছে।

এছাড়া বিশ্বব্যাপী, ক্যাবারগোলিনের বাজার যথেষ্ট, হাইপারপ্রোল্যাকটিনেমিয়া এবং পারকিনসন রোগের চিকিৎসায় এর কার্যকারিতার কারণে চাহিদা বাড়ছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): Wata Chemicals Limited

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments