শুক্রবার, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদযুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এনভয় টেক্সটাইলের অফিস স্থাপনের সিদ্ধান্ত
spot_img
spot_img

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এনভয় টেক্সটাইলের অফিস স্থাপনের সিদ্ধান্ত

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক নগরী নিউইয়র্কের ম্যানহাটানে লিয়াজোঁ অফিস খুলছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে। আজ বৃহস্পতিবার ১৬ জানুয়ারি, ২০২৫ তারিখ ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় যুক্তরাষ্ট্রের ম্যানহাটানে কার্যালয় খোলার বিষয়টি অনুমোদিত হয়েছে। এদিকে কোম্পানি সূত্রে জানা গেছে, ম্যানহাটানের ১ হাজার ৫৬ বর্গফুটের একটি লিয়াজোঁ কার্যালয় খুলবে প্রতিষ্ঠানটি। কার্যালয় ভাড়া, পরিষেবা বিল ও অন্যান্য খরচসহ এই কার্যালয়ের পেছনে মাসে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৫ হাজার মার্কিন ডলার। বর্তমান বিনিময় হারে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ছয় লাখ টাকা।

এছাড়াও কোম্পানিটি বলছে, বিদ্যমান বিদেশি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ বাড়াতে এবং বাজার সম্প্রসারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কোম্পানিটির বিদেশি ক্রেতারা দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছিল। নিজস্ব কার্যালয় স্থাপন করা হলে তাতে ক্রেতাদের সঙ্গে যেমন যোগাযোগ বাড়বে, তেমনি যুক্তরাষ্ট্রের বাজারে এনভয়ের বাজার সম্প্রসারণের কাজটিও সহজ হবে। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার যথাযথ অনুমোদনের ভিত্তিতে কার্যালয় খোলার কাজটি সম্পন্ন করা হবে বলেও জানিয়েছে কোম্পানিটি।

উল্লেখ, এনভয় টেক্সটাইল ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এটি দেশের পরিবেশবান্ধব কারখানাগুলোর মধ্যে একটি। সর্বশেষ গত বছরের জুনে সমাপ্ত আর্থিক বছর শেষে কোম্পানিটি বিনিয়োগকারীদের ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments