ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এ সময়ের ব্যস্ততম উপস্থাপক শ্রাবণ্য তৌহিদা। ইভেন্ট, টিভি উপস্থাপনায় নিজেকে প্রমাণ করেছেন তিনি। সম্প্রতি শেষ করলেন বিপিএল আসরের উপস্থাপনার কাজ। আমি নিজেকে প্রস্তুত করেই তবে মঞ্চে উঠি। আমাদের দেশে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, এখানে কিন্তু গবেষণা ও স্ক্রিপ্টের কাজটিও উপস্থাপকদেরই করতে হয়। যা খুবই মেধাচর্চার কাজ। তবে কাজটিকে ভালোবাসি। খুব এনজয় করি বলেই করতে ভালো লাগে।

উপস্থাপনার ক্ষেত্রে এরই ভেতরে বেশকিছু সম্মাননা পেয়েছেন তিনি। নিজের পরিবার ও ক্যারিয়ার নিয়ে শ্রাবণ্য বলেন, ‘আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সময় যখন আমি ভালো কোনো টপিক বা অতিথির সাথে মঞ্চে থাকি। ইভেন্টের মঞ্চটা আরো চ্যালেঞ্জের। প্রতিদিন তাই কোনো না কোনো বিষয়ে পড়াশোনা করি। কারণ এত বিষয়ে আমাদের নলেজ রাখতে হয়। যা বাইরে থেকে কেউ ভাবতেও পারবে না।
উপস্থাপনা থেকে বুবলী, নুসরাত ফারিয়া সহ অনেকেই অভিনয়ে এসেছেন। শ্রাবণ্য’র এ ধরনের পরিকল্পনা বা অফার আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমার কাছে সিনেমা অফার অনেক আগে থেকেই আসে। আমি মনে করি আমার যে জায়গাটা আমি এই দীর্ঘ পথ পরিশ্রম দিয়ে তৈরি করেছি। সেটির একটি ম্যাচিউরিটি দেখতে চাই। সবাই সববিষয়ে পারদর্শী হবে, এমনটা কিন্তু ভাবাটা অবান্তর।
এমন বলছি না যে, আমার অভিনয়ের প্রতি কোনো আগ্রহ নেই। বা কৌতুহল নেই। আছে। কিন্তু উপস্থাপনাটা আমার প্রথম প্রেম। প্রথম ভালোবাসা। একজন উপস্থাপক যে কোনো শোয়ের প্রধান চালক হিসেবে থাকেন। এই চ্যালেঞ্জটা নিতে ভালবাসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

































Recent Comments