ডেইলি শেয়াবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত রবি আজিয়াটা পিএলসির গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানটির (এপ্রিল’২৪-জুন’২৪) সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ২১ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিতভাবে ৫ পয়সা আয় ছিল।
এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) কোম্পানটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪১ পয়সা। গত বছরের একই সময়ে ১৩ পয়সা আয় ছিল।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ১৭ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


























Recent Comments