শুক্রবার, ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদরিং শাইনের এসপিএ চুক্তি সমাপ্তিতে অনুমোদন
spot_img
spot_img

রিং শাইনের এসপিএ চুক্তি সমাপ্তিতে অনুমোদন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি রিং শাইন টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদের অনুষ্ঠিত ১০৫তম সভায় ওয়াইজ স্টার টেক্সটাইল মিলের সাথে শেয়ার ক্রয় চুক্তির (এসপিএ) সমাপ্তি অনুমোদন করা হয়েছে, বিষয়টি ডিএসই সূত্রে জানা গেছে।

জানা যায়, ওয়াইজ স্টার টেক্সটাইল মিল লিমিটেড ও মনোনীত ব্যক্তি এবং রিং শাইন টেক্সটাইল লিমিটেডের শেয়ার ক্রয় চুক্তির সমাপ্তি হয়েছিল ২৫ জানুয়ারি, ২০২৪ তারিখে (চুক্তিটি ঘিরে বিতর্কিত কার্যকলাপের কারণে)। সমস্ত স্টেকহোল্ডারদের স্বার্থ রক্ষার জন্য কোম্পানিটির পর্ষদের ৮৫তম সভা রেকর্ড করা হয়। যেখানে আলোচ্য চুক্তিটি বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি বিএসইসি, বেপজা এবং সমস্ত সংশ্লিষ্ট ব্যাংককেও অবহিত করা হয়।

তদ্ব্যতীত কোম্পানিটি জানিয়েছে, সম্প্রতি চলতি বছরের আগস্টে সরকার পরিবর্তনের পর মূল মালিকরা কোম্পানিতে ফিরে এসেছেন এবং ওয়াইজ স্টার ও অন্যান্য সহযোগিদের সঙ্গে অসামাঞ্জস্য এই চুক্তি বাতিলের উদ্যোগ নিয়েছে।

উল্লেখ, রিং শাইন টেক্সটাইল লিমিটেড এবং ওয়াইজ স্টার টেক্সটাইল মিল লিমিটেড ও তার মনোনীত ব্যক্তিদের মধ্যে কোন আর্থিক লেনদেন হয়নি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments