
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৯ ফেব্রুয়ারি, রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে উঠে এসেছে এ্যাপেক্স ফুটওয়ার লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ শেয়ারটির দর কমেছে ২৬ টাকা ৩০ পয়সা বা ৮.০৯ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ২৯৮ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। তালিকার দ্বিতীয় হাওয়া শাইন পুকুর সিরামিক্স লিমিটেডের দর কমেছে ৩ টাকা ৭০ পয়সা বা ৭.৮২ শতাংশ। এবং জেমিনি সী ফুড লিমিটেড ৩৫ টাকা ৯০ পয়সা বা ৭.৫৮ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও লুজার তালিকায় রয়েছে- সোনালী পেপার, ইন্ট্রাকো রিফুয়েলিং, প্রগতি লাইফ ইন্সুরেন্স, মেট্রো স্পিনিং, বাংলাদেশ ল্যাম্পস, ওরিয়ন ইনফিউশন এবং বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

































Recent Comments