ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ১৪ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ করেছে। এদিন লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে লুজারের শীর্ষে উঠে এসেছে মুন্নু এগ্রো এন্ড জেনারেল মেশিনারি লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির আজ শেয়ার দর ৪৪ টাকা ৩০ পয়সা বা ৪.৪২ শতাংশ কমেছে। কোম্পানিটির আগের দিনের ক্লোজিং দর ছিল ১ হাজার টাকা ৩০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৯৫৬ টাকায়।
এছাড়াও রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ার দর ৪.২১ শতাংশ কমে তালিকার দ্বিতীয় এবং বিকন ফার্মার শেয়ার দর ৪.০৫ শতাংশ কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দর পতনের শীর্ষ তালিকায় আরোও রয়েছে- মেট্রো স্পিনিংয়, লিগ্যাসি ফুটওয়্যার, এডিএন টেলিকম, ইউনাইটেড ইন্সুরেন্স, বিডিকম অনলাইন, বিডি ওয়েলডিং এবং সিটি জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


























Recent Comments