শুক্রবার, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআইপিওলুব-রেফ বাংলাদেশের বিডিংয়ের তারিখ নির্ধারণ
spot_img
spot_img

লুব-রেফ বাংলাদেশের বিডিংয়ের তারিখ নির্ধারণ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের বিডিংয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১২ অক্টোবর বিকেল ৫টা থেকে শুরু হয়ে ১৫ অক্টোবর বিকেল ৫ পর্যন্ত চলবে কোম্পানিটির বিডিং। নিলামের মাধ্যমে কোম্পানিটির কাট-অফ প্রাইস নির্ধরণ করা হবে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

 

তথ্যমতে, লুব-রেফ বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকা উত্তোলন করবে। যা ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিওজনিত ব্যয়ে ব্যবহার করা হবে।

কোম্পানিটির ৩০ জুন ২০২৯ সমাপ্ত নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.০৮ টাকা। ২০১৯ সালের ৩০ জুন কোম্পানিটির যথাক্রমে শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) ৩১.৯৩ টাকা ও শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতীত) হয়েছে ২৫.৯৬ টাকা।

উল্লেখ্য ৫টি আর্থিক বিবরণী অনুযায়ী কর পরবর্তী নিট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২.২৩ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments