ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ২২ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর ও দৈনিক লেনদেনের পরিমানও। এদিন লেনদেনের শীর্ষে রয়েছে জেমিনী সী ফুড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির ২২ কোটি ৯৩ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৮৪৪ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে। এদিকে মেঘনা লাইফ ইন্সুরেন্স ১৪ কোটি ৭০ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় এবং ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস ১৪ কোটি ৫৫ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে লেনদেনের শীর্ষ তালিকায় আরোও রয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স, ইস্টার্ন হাউজিং, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, খান ব্রাদার্স, নাভানা ফার্মা, পেপার প্রসেসিং, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স, নাভানা ফার্মা, সিটি জেনারেল ইন্সুরেন্স এবং জেনেক্স ইনফোসিস।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments