সোমবার, ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeসবশেষশরীর সুস্থ রাখে পর্যাপ্ত ঘুম: জেনে নিন কতক্ষণ ঘুমানো জরুরি
spot_img
spot_img

শরীর সুস্থ রাখে পর্যাপ্ত ঘুম: জেনে নিন কতক্ষণ ঘুমানো জরুরি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পর্যাপ্ত ঘুম না হলে তার প্রভাব শরীরের ওপর পড়ে। সুস্থ থাকতে ঘুমের বিকল্প নেই। ঘুম মানুষের সবচেয়ে সেরা বিশ্রাম। নিয়মিত ঘুম না হলে নানান ধরনের রোগ শরীরে বাসা বাঁধে। তাই শরীর ভালো রাখার জন্য নিয়মিত পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কারণ শরীর চালনা করতে এবং সুস্থ থাকতে সঠিক বিশ্রাম নেওয়ার প্রয়োজন পড়ে। কিন্তু অনেকেরই অজানা, ঠিক কতক্ষণ ঘুমানো জরুরি। সম্প্রতি এক গবেষণায় উঠে এল এই তথ্য। আন্তর্জাতিক প্রতিষ্ঠান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) পক্ষে সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করা হয়।

জানা যায় যে, ১৮-৬০ বছর বয়সী প্রাপ্তবয়স্কদের অন্তত সাত ঘণ্টা ঘুমাতেই হবে। তবে অন্য বয়সীদের ঘুমের পর্যাপ্ত সময়ের তালিকা প্রকাশ করা হয় রিপোর্টে। সেই অনুযায়ী, সদ্যজাতদের (০-তিন মাস) ১৪ থেকে ১৭ ঘণ্টা ঘুমাতে হবে। চার থেকে ১২ মাস বয়সী শিশুদের প্রয়োজন ১২-১৬ ঘণ্টা ঘুম।

এক থেকে দুই বছর বয়সী শিশুরা ১১-১৪ ঘণ্টা ঘুমালেই কাজ হবে। তিন থেকে পাঁচ বছরের শিশুদের অন্তত ১০ থেকে ১১ ঘণ্টা ঘুমাতেই হবে।

রিপোর্ট অনুযায়ী, ছয় থেকে ১২ বছর বয়সীরা যেন প্রতিদিন নয় থেকে ১২ ঘণ্টা অবশ্যই ঘুমায়। এদিকে ১৩-১৭ বছরের কিশোর-কিশোরীর প্রয়োজন ৮-১০ ঘণ্টা ঘুম। ১৮ বছর থেকে ৬০ বছর বয়সী প্রাপ্তবয়স্ক মানুষের অন্তত সাত ঘণ্টা ঘুম প্রয়োজন। তার চেয়ে কয়েক ঘণ্টা বেশি ঘুমালেও অসুবিধা নেই, এবং ৬০ বছরের বেশি বয়স হলে বা আপনার বয়স যদি ৬১ থেকে ৬৪-এর মধ্যে হয়, তাহলে প্রতিদিন অন্তত ৭-৯ ঘণ্টা ঘুমিয়ে বিশ্রাম নিন। এতে আপনার শরীর ভালো থাকবে।

এছাড়াও বৃদ্ধদের প্রয়োজন পর্যাপ্ত ঘুম। ৬৫ বছরের ঊর্ধ্ব ব্যক্তিদের রাতে ৭-৮ ঘণ্টা ঘুম প্রয়োজন। তাই সেদিকে নজর রাখাই হবে বুদ্ধিমানের কাজ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments