রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনশাহরুখের বিরুদ্ধে নকলের অভিযোগ
spot_img
spot_img

শাহরুখের বিরুদ্ধে নকলের অভিযোগ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিরুদ্ধে চরিত্র নকলের অভিযোগ করেছেন পাকিস্তানি অভিনেতা তৌকির নাসির। ২০০৬ সালে মুক্তি পায় করণ জোহরের পরিচালনায় নির্মিত ‘কাভি আলবিদা না কেহনা’ ছবিটি যেখানে দেব শরণ চরিত্রে অভিনয় করেছিলেন বলিউড বাদশাহ। আর এই ছবিতেই নাকি তৌকিরের চরিত্র নকল করেছিরেন শাহরুখ খান।

সম্প্রতি তৌকির নাসির দাবি করেন যে তার অভিনিত পাকিস্তানি সিরিয়াল ‘পারওয়াজ’-এ তার চরিত্রের সঙ্গে শাহরুখের সেই চরিত্রের সরাসরি সম্পর্ক রয়েছে। এছাড়া পাকিস্তানি এই অভিনেতা  শাহরুখ ও করণ জোহরকে তাদের ছবিতে ক্রেডিট না দেওয়ার অভিযোগও করেছেন। একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তৌকির নাসির এমনটা দাবি করে।

সে বলেন কাভি আলবিদা না ক্যাহনা ছবিতে শাহরুখ খানের চরিত্রকে যেভাবে আহত দেখানো হয়েছে, সেটাও তার চরিত্র থেকে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, শাহরুখ প্রায়শই তার কাজের প্রশংসা করতেন এবং অন্যদেরও শুভেচ্ছা পাঠাতেন। তিনি একজন অত্যন্ত প্রতিভাবান অভিনেতা। কিন্তু অভিনেতা তার কাজের জন্য কৃতিত্ব না পেয়ে দুঃখ পেয়েছিলেন।

অভিনেতা তৌকির নাসিরের দেওয়া এই সাক্ষাৎকারটি প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় চর্চা চলছে এ বিষয়ে। তবে অভিনেতার এই অভিযোগের বিপরীতে কোন জবাব আসেনি করণ জোহর কিংবা শাহরুখ খানের তরফ থেকে।

প্রেম এবং বিবাহবহির্ভূত সম্পর্কের উপর ভিত্তি করে নির্মিত ‘কাভি আলবিদা না ক্যাহনা’ সিনেমাতে শাহরুখ ছাড়াও এই সিনেমা অভিষেক বচ্চন, প্রীতি জিন্তা, রানি মুখার্জি, কিরণ খের এবং অমিতাভ বচ্চন অভিনয় করেছেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments