বুধবার, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাশীতকালীন বেইজিং অলিম্পিক কূটনৈতিকভাবে বয়কটের সিদ্ধান্ত : জাস্টিন ট্রুডো
spot_img
spot_img

শীতকালীন বেইজিং অলিম্পিক কূটনৈতিকভাবে বয়কটের সিদ্ধান্ত : জাস্টিন ট্রুডো

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আগামী ফেব্রুয়ারিতে চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে শীতকালীন অলিম্পিক ও প্যারাঅলিম্পিক। কিন্তু মানবাধিকার ইস্যুতে সেটি কূটনৈতিকভাবে বয়কটের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা।

বুধবার (৮ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, শীতকালীন বেইজিং অলিম্পিক কূটনৈতিকভাবে বয়কট যুক্তরাষ্ট্রসহ অন্যান্য মিত্র দেশগুলোর সঙ্গে মিল রেখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, ‘বিশ্বজুড়ে আমাদের মিত্রদের মতো আমরাও চীন সরকারের বিষয়ে ক্রমাগত মানবাধিকার লঙ্ঘন নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। এ কারণেই আমরা আজ ঘোষণা দিচ্ছি, আমরা বেইজিং অলিম্পিকে কোনো কূটনৈতিক প্রতিনিধি পাঠাবো না। তবে খেলোয়াড়রা টুর্নামেন্টটিতে অংশ নেবে।’

এর আগে গত সোমবার একই ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। কারণ হিসেবে তারা জানিয়েছে, জিনজিয়ান প্রদেশে উইঘুর সম্প্রদায়ের বিরুদ্ধে চীন সরকারের গণহত্যা ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। সেই ধারাবাহিকতায় বুধবার একই ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যও।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/পি.

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments