ডেইলি শেয়ারবাজার ডেস্ক: স্ট্রবেরি বিদেশী ফল হলেও এরই মধ্যে দেশের মানুষের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। যার কারণে বাণিজ্যিক উপায়ে চাষ হচ্ছে এই ফল। তবে আপনি চাইলে নিজের ছাদে বা টবেও লাগাতে পারেন স্ট্রবেরি। চলুন দেখে নেই, টবে স্ট্রবেরির চাষ পদ্ধতি:
নার্সারি থেকে খুব ভালো মানের চারা কিনে, একটু বড় টবে লাগানো উপযোগী হলে ভালো। খুব ছোট চারা কিনলে সেটি ছোট ভাঁড়ে বা কফি কাপে বসিয়ে দিতে পারেন। চারা একটু বড় হলে বসাতে হবে টবে। তবে চারা লাগানোর জন্য চাই উপযোগী মাটি। স্ট্রবেরির জন্য যে মাটি ভালো হবে তা হলো দোঁআশ মাটি। মাঝারি আকারের টবই একটি চারার জন্য যথেষ্ট। টবে ৬ ইঞ্চি গর্ত করে বসিয়ে দিন চারা। প্রথমবার সার দিয়ে গাছ লাগালেও মাঝেমধ্যে গাছের গোড়ায় জৈব সার দিন। গাছ লাগালেই শেষ না, নিয়মিত পরিচর্যা করা জরুরি। সেক্ষেত্রে পানি অপরিহার্য।
পাতা পচে গেলে বা ফল ধরে পচে গেলে, সেগুলো দ্রুত ফেলে দিতে হবে। তবে গাছ লাগানোর ২ থেকে আড়াই মাসের মধ্যে ফল পাওয়া যায়। তাই সময়টা খেয়াল রেখে গাছের যত্ন নিতে হবে এবং পানি নিস্কাশন ব্যবস্থা অপরিহার্য।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments