ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এই শীতে মজাদার স্ন্যাকস (হালকা খাবার)ঘরেই তৈরি করুন। ফাষ্টফুডের দোকানে গিয়ে অযথা অর্থ-সময়-স্বাস্থ্যহানী করার দরকার নেই। এই ঠাণ্ডা আবহাওয়ায় পরিবারের সদস্য কিংবা বন্ধুদের সঙ্গে স্ন্যাকস ও ঘরোয়া আড্ডার মজাই আলাদা।

পাঠকের সুবিধার্থে কিছু মজাদার স্ন্যাকস তৈরীর ঘরোয়া পদ্ধতি তুলে ধরা হলো:
স্পিনেচ কাটলেট
ডিম, ময়দা, দধি, মধু, মসূর ও সবজির মিশ্রণে তৈরি করতে পারেন দারুণ স্ন্যাকস।এই রেসপি তৈরি করা যেমন সহজ তেমনি খেতেও সুস্বাদু, রান্নার পদ্ধতিও সহজ।এই শীতে এ ধরনের স্ন্যাকস মজাদারই নয়, স্বাস্থ্যকরও বটে।এটি আপনাকে ফাষ্টফুডের দোকানের ‘স্পিনেচ কাটলেট’র মতোই স্বাদ ও তৃপ্তি দেবে।
মিষ্টি আলুর ফ্রাই
‘ফ্র্যান্স ফ্রাই’-এর মতো সুস্বাদু স্ন্যাকস আপনি ঘরেই তৈরি করতে পারেন। তবে এ ক্ষেত্রে মিষ্টি আলুর সঙ্গে মরিচের গুঁড়া ও মসলা ভালোভাবে মেশাতে হবে। মিষ্টি আলুর ফ্রাই শুধু মজাদারই নয় স্বাস্থ্যকরও বটে।
স্পিনাচ পাকুরা
‘স্পিনাচ(পালং শাক)পাকুরা’ একটি জনপ্রিয় ও সুস্বাদু ভারতীয় স্ন্যাকস যা আপনি ঘরেই তৈরী করতে পারেন। বেসন ও পালং শাক দিয়ে এই পাকুরা তৈরী করতে হয়। এটি শুধু সুস্বাদুই নয়, সববয়সী লোকের জন্য স্বাস্থ্যকর। গরম চা-এর সাথে এই শীতে ‘স্পিনাচ পাকুরা’ খাওয়ার মজাই আলাদা।
ফিস মিটবল
টুনা মাছ, জই, পেঁয়াজ ও ডিমের সাদা অংশের মিশ্রণে তৈরী করতে পারেন ‘ফিস মিটবল’। এটি এমনই মজাদার যে এর স্বাদ আপনার জিহ্বায় লেগে থাকবে।
ক্যারট ফ্রাইস হতে পারে শীতের জন্য মজার একটি স্ন্যাকস। গাজর খেতে কার না ভালো লাগে। আর এই শীতে গাজর, ‘অলিভ অয়েল’ আর লবণের মিশ্রণে আপনি তৈরী করতে পারেন ’ক্যারট ফ্রাইস’। এটি ছেলে-বুড়ো সবাইকেই রসনায় তৃপ্তি দেবে, পুষ্টিও যোগাবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


























Recent Comments