শুক্রবার, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাশীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চর্মরোগী
spot_img
spot_img

শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চর্মরোগী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ধীরে ধীরে জেঁকে বসছে শীত। প্রতিদিনই তাপমাত্রা একটু একটু করে কমছে। বিশেষত দেশের উত্তরাঞ্চলের জেলাগুলো এরইমধ্যে শীতে কাঁপতে শুরু করেছে। এতে করে দেশের সারাদেশেই হাসপাতালগুলোতে বাড়ছে শীতকালীন চর্মরোগের প্রকোপ। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এ ধরনের রোগীর চাপ দেখা গেছে।

ঢামেক হাসপাতালের চর্ম ও যৌন বিভাগে প্রতিদিন গড়ে ৫৫০-৬০০ জন রোগী আসে। শীতে সব মিলিয়ে রোগী কম এলেও আগের চেয়ে দ্বিগুণ-তিনগুণ বেড়েছে চর্ম রোগীর সংখ্যা। আগে এ বিভাগটিতে ৫০ থেকে ৬০ জন রোগী এলেও শীত শুরুর পর দৈনিক গড়ে ১৫০ বা তারও বেশি রোগী আসছে। যেন শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চর্মরোগী। সকালে হাসপাতালের চর্ম ও যৌন বিভাগে রোগীর চাপ কিছুটা কম থাকলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সে সংখ্যা অনেকটা বেড়ে যাচ্ছে। দীর্ঘ লাইন দেখা যায় পুরুষ ও নারী রোগীদের। চর্ম রোগে মাঝ বয়সী বা বৃদ্ধরাই ভুগছে, তা নয়। শীতে এ রোগে শিশু-কিশোরদেরও ভোগান্তি বাড়ছে।

শীতজনিত চর্মরোগীর চাপ সম্পর্কে ঢামেক হাসপাতালের চর্ম ও যৌন বিভাগের চিকিৎসক সাইদুর রহমান শামীম বলেন, শীতকালে কিছু বিশেষ চর্মরোগ ছাড়া মোট রোগীর সংখ্যা কমই। তবে এ সময়টাতে খুশকি, শুষ্কতাজনিত ত্বকের রোগ, হাত-পা ফাটা রোগ, জন্মগত এলার্জিজনিত রোগ ও চুল পড়া রোগীর সংখ্যা দ্বিগুণেরও বেশি। প্রয়োজনীয় ব্যবস্থা ও সঠিক চিকিৎসায় এসব রোগ থেকে দ্রুতই মুক্তি মেলে। শীত কমে এলে এ ধরনের রোগীর সংখ্যাও কমবে।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

 

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments