বৃহস্পতিবার, ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনশুটিংয়ে আহত অমিতাভ, কেবিসির মঞ্চে দেখা গেল ভিন্ন দৃশ্য
spot_img
spot_img

শুটিংয়ে আহত অমিতাভ, কেবিসির মঞ্চে দেখা গেল ভিন্ন দৃশ্য

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শুটিংয়ের সময় হাঁটুতে চোট পেয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর আগের দিনের শুটিংয়ে পড়ে গিয়ে তার হাঁটুতে আঘাত লাগে। তবে চোট গুরুতর নয় বলে দর্শকদের আশ্বস্ত করেছেন ৮৩ বছর বয়সী অভিনেতা।

সাধারণত ‘কেবিসি’র পর্বের শুরুতে দাঁড়িয়ে অনুষ্ঠান শুরু করেন অমিতাভ। কিন্তু সর্বশেষ পর্বে তাঁকে আসনে বসেই অনুষ্ঠান শুরু করতে দেখা যায়।

অমিতাভ বলেন, ‘সাধারণত আমি মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে আমার কথা বলি। কিন্তু আজ আমার হাঁটুতে চোট লেগেছে। গতকাল শুটিংয়ের সময় আমি পিছলে পড়ে যাই এবং হাঁটুতে চোট লাগে।”

কথা বলার সময় বাঁ হাঁটুর দিকে ইঙ্গিত করেন অভিনেতা। তাকে দেখে স্টুডিওর দর্শকদের মধ্যেও উদ্বেগ দেখা যায়। তবে চোট নিয়ে আশ্বস্ত করে অমিতাভ জানান, খুব বেশি সমস্যা হয়নি। তিনি বলেন, ‘শুরুতে বসে থেকে কথা বলবেন। পরে প্রতিযোগীদের সঙ্গে অনুষ্ঠান পরিচালনার সময় দাঁড়ানোর চেষ্টা করবেন। কারণ দাঁড়াতে তাঁর সামান্য অসুবিধা হচ্ছে।’

এদিকে সম্প্রতি ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে তার সম্পর্ক নিয়েও ব্লগে লিখেছেন অমিতাভ। বাবা ও ছেলের চিন্তাভাবনায় পার্থক্য থাকলেও তাদের গন্তব্য একই হতে পারে বলে উল্লেখ করেন তিনি।

অমিতাভের লেখা সেই বক্তব্যের ভাবার্থ হলো—বাবা ও ছেলে একই মঞ্চে থাকতে পারেন, তাদের মত আলাদা হতে পারে; কিন্তু শেষ পর্যন্ত তাদের লক্ষ্য একই থাকে। প্রজন্মের মধ্যে পারস্পরিক সম্মান, ভালোবাসা ও বোঝাপড়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

কাজের দিক থেকে অমিতাভ বচ্চনের পরবর্তী সিনেমা ‘সেকশন ৮৪’। রিভু দাশগুপ্ত পরিচালিত এই কোর্টরুম ড্রামায় তার সঙ্গে অভিনয় করেছেন ডায়ানা পেন্টি, নিমরত কৌর ও অভিষেক ব্যানার্জি। সিনেমাটি বর্তমানে পোস্ট-প্রোডাকশনের পর্যায়ে রয়েছে।

এ ছাড়া নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমাতেও দেখা যাবে অমিতাভকে। সেখানে অশ্বত্থামা চরিত্রে আবারও অভিনয় করবেন তিনি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments