
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১ জুন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শেষের দিকে ৭ কোম্পানির শেয়ার বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে। কোম্পানিগুলো হলো: বঙ্গজ লিমিটেড, রংপুর ফাউন্ড্রি, আরামিট সিমেন্ট, এএমসিএল (প্রাণ), মুন্নু এগ্রো, রহিমা ফুড এবং সোনালী আঁশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বঙ্গজ লিমিটেডের শেয়ার দর ৯.৯৯ শতাংশ বা ১২.৯০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১৪২ টাকায় লেনদেন হয়। রংপুর ফাউন্ড্রি’র শেয়ার দর ৯.৯৮ শতাংশ বা ১৭.২০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১৮৯.৫০ টাকায় লেনদেন হয়।
আরামিট সিমেন্টের শেয়ার দর ৯.৯৬ শতাংশ বা ২.৬০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ২৮.৭০ টাকায় লেনদেন হয়। এএমসিএল (প্রাণ) এর শেয়ার দর ৮.৭৫ শতাংশ বা ২৩.৮০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ২৯৫.৯০ টাকায় লেনদেন হয়।
মুন্নু এগ্রোর শেয়ার দর ৮.৭৫ শতাংশ বা ৪০.৭০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৫০৫.৯০ টাকায় লেনদেন হয়। রহিমা ফুডের শেয়ার দর ৮.৭৫ শতাংশ বা ২৩.৬০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ২৯৩.৩০ টাকায় লেনদেন হয়। এছাড়া সোনালী আঁশের শেয়ার দর ৮.৭৩ শতাংশ বা ৩৭.৪০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৪৬৫.৮০ টাকায় লেনদেন হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
































Recent Comments