বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদশেয়ার কারসাজিতে বিবিএস ক্যাবলস
spot_img
spot_img

শেয়ার কারসাজিতে বিবিএস ক্যাবলস

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিএস ক্যাবলসের শেয়ার কারসাজিতে কোম্পানির পরিচালনা পর্ষদসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান জড়িত রয়েছে বলে প্রমান পেয়েছে কমিশন। তারই পেক্ষিতে সংশ্লিষ্ট সকলকে বড় জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।

আজ বৃহস্পতিবার বিএসইসির ৭৩৫তম কমিশন সভায় এ জরিমানা করা হয়।

তথ্যমতে, বিবিএস কেবলসের চেয়ারম্যানের স্ত্রী খাদিজা তাহেরাকে ৩ কোটি টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এছাড়া ব্যবস্থাপনা পরিচালক আবু নোমান হাওলাদারকে ১ কোটি টাকা, তার ভাই আবু নাইম হাওলাদারকে ১০ লাখ টাকা, তার ব্রাদার ইন ল ফরহাদ হোসেনকে ৩০ লাখ টাকা, মনোনিত পরিচালক সৈয়দ ফেরদৌস রায়হান কিরমানিকে ৫ লাখ টাকা, কবির আহমেদ অ্যান্ড এসোসিয়েটকে ২৫ লাখ টাকা, ব্রোকারেজ হাউজ প্রুডেনশিয়াল ক্যাপিটালকে ৫৫ লাখ টাকা, আব্দুল কাইয়ুম অ্যান্ড এসোসিয়েটকে ১ কোটি ৮০ লাখ টাকা, মো. নজরুল ইসলাম অ্যান্ড এসোসিয়েটকে ২৫ লাখ টাকা, সৈয়দ আনিসুর রহমানকে ২৫ লাখ টাকা ও হাসান জামিলকে ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া যথাসময়ে পিএসই প্রকাশ না করায় বিবিএস কেবলসের প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র পরিচালক ব্যতিত) ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments