সোমবার, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদন‘সকারামা’ কনসার্টে পারফর্ম করবে চার ব্যান্ড
spot_img
spot_img

‘সকারামা’ কনসার্টে পারফর্ম করবে চার ব্যান্ড

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ফুটবল ও সংগীতের মেলবন্ধনে ঢাকায় আয়োজন করা হচ্ছে বিশেষ কনসার্ট ‘সকারামা’। আগামীকাল ১৮ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এ আয়োজন। কনসার্টের অন্যতম আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন ১৯৯০ ও ১৯৯৪ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে খেলা কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানিজিয়া। তাঁকে সম্মান জানাতেই এ বিশেষ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

‘সকারামা’ কনসার্টে দেশের জনপ্রিয় চার ব্যান্ড– চিরকুট, আর্টসেল, নেমেসিস ও অড সিগনেচার– মঞ্চে সংগীত পরিবেশন করবে। ক্যানিজিয়ার ঢাকায় আসার খবর জানিয়ে চিরকুট জানিয়েছে, বিশ্ব ফুটবলের এই আইকনের জন্য পারফর্ম করতে তারা উচ্ছ্বসিত।

অড সিগনেচারও সামাজিক মাধ্যমে কনসার্টটির কথা জানিয়ে বলেছে, সংগীত ও ফুটবলের যুগলবন্দিতে আয়োজনটি উৎসবমুখর হয়ে উঠবে। একইভাবে নেমেসিস জানিয়েছে, প্রিয় মানুষের সম্মানে প্রিয় ব্যান্ডগুলোর সঙ্গে এই বিশেষ আয়োজনে দেখা হবে ১৮ আগস্ট।

কনসার্টটির আয়োজন করছে লিংক ৩ ও অ্যাফরডেবল ভেঞ্চার লিমিটেড। আয়োজকদের তথ্য অনুযায়ী, বিকেল ৩টা থেকে শুরু হবে অনুষ্ঠান। ইতোমধ্যে কনসার্টের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। তিনটি ক্যাটেগরিতে টিকিট পাওয়া যাচ্ছে। টিকিট কেনা যাবে টিকিফাই প্ল্যাটফর্মের মাধ্যমে।

ফুটবলপ্রেমী ও সংগীতানুরাগীদের জন্য একই মঞ্চে দেশের চার ব্যান্ডের পরিবেশনা এবং আর্জেন্টাইন তারকা ক্যানিজিয়ার উপস্থিতি এবারের ‘সকারামা’কে বিশেষ আকর্ষণীয় করে তুলেছে। এমনটিই জানিয়েছেন আয়োজকরা।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments