ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ২৮ জুলা্ই থেকে ১ আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে টেকনো ড্রাগস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে শেয়ারটির দর ৮১.৪৩ শতাংশ বেড়েছে। এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা অগ্নি সিস্টেমসের সর্বচ্চো দর বেড়েছে ১৬.৬৭ শতাংশ। এবং এনআরবি ব্যাংকের সর্বচ্চো ১১.২৯ শতাংশ দর বেড়ে কোম্পানিটি সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- লিবরা ইনফিউশনস, ওয়ান ব্যাংক পিএলসি, মিরাকল ইন্ডাস্ট্রিজ, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস, ইউনাইটেড ফাইন্যান্স, সানলাইফ ইন্সুরেন্স এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments