
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ২০ খাতের মধ্যে ১২ খাতে শেয়ারদর কমেছে। দর কমাতে এই ১২ খাতের বিনিয়োগকারীরা সাপ্তাহিক রিটার্নে লোকসানে রয়েছেন। ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য পাওয়া গেছে।
খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি লোকসানে রয়েছেন আর্থিক খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা লোকসান গুনছেন ৫.১০ শতাংশ।
দ্বিতীয় সর্বোচ্চ লোকসান গুণছেন সিরামিক খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা লোকসানে রয়েছেন ৪.৬০ শতাংশ।
তৃতীয় সর্বোচ্চ লোকসানে রয়েছেন ট্যানারী খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা লোকসান গুনছেন ৪.২০ শতাংশ।
এছাড়া, বিনিয়োগকারীরা লোকসানে রয়েছেন ভ্রমণ ও অবকাশ খাতে ১.৮০ শতাংশ, জীবন বিমা খাতে ১.৭০ শতাংশ, বস্ত্র খাতে ১.৪০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ০.৮০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ০.৮০ শতাংশ, পাট খাতে ০.৬০ শতাংশ, প্রকৌশল খাতে ০.৫০ শতাংশ, সেবা ও আবাসন খাতে ০.৩০ শতাংশ, বিবিধ খাতে ০.৩০ শতাংশ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments