ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নের ২০ খাতের মধ্যে দর বেড়েছে মাত্র তিন খাতের, বাকি ১৭ খাতে দর কমেছে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে সিরামিক খাতে। এই খাতে ২.৭ শতাংশ দর কমেছে। সাধারণ বিমা খাতে ২.৫ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আইটি খাতে ২.৪০ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে কাগজ খাতে ২.৩ শতাংশ, সিমেন্ট ও টেলিকমিউনিকেশন খাতে ১.৭ শতাংশ, সেবা-আবাসন খাতে ১.৫ শতাংশ, বিবিধ খাতে ১.১ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ০.৯ শতাংশ, ট্রাভেল খাতে ০.৮ শতাংশ, ট্যানারি খাতে ০.৫ শতাংশ, জীবন বিমা, ফার্মা ও প্রকৌশল খাতে ০.৪ শতাংশ, খাদ্য খাতে ০.৩ শতাংশ, ব্যাংক ও আর্থিক খাতে ০.১ শতাংশ দর কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

































Recent Comments