ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সাপ্তাহের ব্যবধানে অর্থাৎ গত ৯ জুলাই, ২০২৩ তারিখ থেকে ১৩ জুলাই পর্যন্ত পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লুজার বা দর পতনের শীর্ষে উঠে এসেছে প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত সাপ্তাহে কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ দর কমেছে ১৫.৫৪ শতাংশ। সাপ্তাহটিতে ৯ কোটি ২১ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এই কোম্পানির। শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৮৩ টাকা ৭০ পয়সায়।
এছাড়াও সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের দর ১৪.৭৩ শতাংশ কমে সাপ্তাহিক লুজার তালিকার দ্বিতীয় এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১১.৮১ শতাংশ কমে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এই তালিকায় আরোও অন্তর্ভূক্ত হয়েছে- রূপালী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আই.


































Recent Comments