
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ১৪ জানুয়ারি, ২০২৪ তারিখ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১৭৬ কোটি ১৭ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড ১৫৬ কোটি ৮৩ লাখ টাকা লেনদেন হয় এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৯৯ কোটি ৭৭ লাখ ৯ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকার থাকা অন্যান্য কোম্পানি গুলো হচ্ছে- দেশবন্ধু পলিমার, বিডি থাই, কর্নফুলি ইন্স্যুরেন্স, বীচ হ্যাচারি, সন্ধ্যানি লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এবং পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম আর.


































Recent Comments