ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। সূচক ও লেনদেন বৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত থাকায় বাজারে গতিশীল অবস্থায় রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ৭ ডিসেম্বর ডিএসই’র মূল্য সূচক ডিএসইএক্স ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৩ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৪ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়েছে। ডিএসইতে মোট ৩৫৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৬টির, দর কমেছে ১৪০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮৭টি কোম্পানির।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৪৬ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৩ কোটি ৬ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল ৮৪৩ কোটি ৮০ লাখ টাকার।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৭৫ পয়েন্ট। সিএসইতে লেনদেন হয়েছে ৪৩ কোটি ৯১ লাখ টাকার শেয়ার।
সিএসইতে মোট ২৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, দর কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টির।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments