ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামন্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেনের শুরুতে উত্থান থাকলেও শেষ দিকে ব্যাংক খাতের সেল প্রেসারে উত্থানের মাত্রা হ্রাস পায়। রোববার লেনদেন শেষে সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন বেড়েছে ১ কোটি ৯ লাখ ৪৮ হাজার টাকা।

বিভিন্ন সিকিউরিটিজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বললে তারা জানান, বাজারের হেভিওয়েট কোম্পানি বলতে প্রথমেই রয়েছে ব্যাংক খাতের কোম্পানিগুলো। কারণ বাজার মূলধনের একটি বড় অংশ ব্যাংক সেক্টরের দখলে। ব্যাংক খাতে দরপতনের কারণে পুরো বাজারে এর প্রভাব পড়েছে। এছাড়া মাসের শেষে বিনিয়োগকারীদের শেয়ার কেনার চেয়ে বিক্রির প্রবণতা বেশি থাকে। ব্যাংক খাতের বিক্রয়ের পরিমাণ বেশি হওয়ায় বাজারে প্রভাব পড়েছে। আবার কেউ কেউ বাজারে কারেকশনের অপেক্ষায় রয়েছেন বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৭৯৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১০৭ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক পয়েন্ট ৩ বেড়ে অবস্থান করছে ১৬৫০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭০টির কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৯৩৭ কোটি ৯৮ লাখ ৯৯ হাজার টাকা। তবে এ অবস্থা খুব একটা স্থায়ী নয় পাশাপাশি আজকের লেনদেন ৯‘শো কোটির ঘরে থাকায় ইতিবাচক হিসেবে দেখছেন তারা।
এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪৭৯৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১১০০ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৬৪৭ পয়ন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৯৩৬ কোটি ৮৯ লাখ ৫১ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ১ কোটি ৯ লাখ ৪৮ হাজার টাকা।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ২৩১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৭০টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৬টির কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩০ কোটি ৭ লাখ ৮৬ হাজার টাকা।
























Recent Comments