ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ফ্লোর প্রাইস ইস্যু করার পর প্রতিদিনই সূচক বাড়ছে। কিন্তু যে হারে সূচক বাড়ছে সে হারে শেয়ার দর বৃদ্ধি পাচ্ছে না। আজ বুধবার, ৩ আগস্ট সপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক ৫০ পয়েন্ট বৃদ্ধি পেলেও কমেছে বেশিরভাগ শেয়ার দর। এতে বাজারের সূচক বাড়লেও বিনিয়োগকারীদের লোকসান পুষিয়ে নিতে অনেক সময় লেগে যাচ্ছে। তবে সামগ্রিক পুঁজিবাজারের অবস্থা ভালো এবং ধারাবাহিকবাবে দৈনিক লেনদেনের পরিমাণ বাড়ছে। দিন শেষে আজ ৩৯.৭৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৩ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮১ শতাংশ বা ৫০.৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩০০.১১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০৮.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭০.৫১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৪.৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৫৮.৮৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫২ টির, কমেছে ১৬২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৯.৭৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৩৩ কোটি ৬১ লাখ ৪৭ হাজার ৬৬৪ টি শেয়ার ২ লাখ ৬ হাজার ৮৪১ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১১৯৫ কোটি ৪১ লাখ ৩৭ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৩৮ শতাংশ বা ৮৫.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ২৪৯.২৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৬২.৩৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩০.২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ২৩৪.২০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ২৯০ টির, কমেছিল ৩৬ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৫৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৭৫.৯২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২৯ কোটি ৭৫ লাখ ৬৫ হাজার ৯৯ টি শেয়ার ২ লাখ ৫ হাজার ৫৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১১৮২ কোটি ৬৮ লাখ ৪৮ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১২ কোটি ৭৩ লাখ ১১ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৮১ শতাংশ বা ১৪৮.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৪৬৭.৩৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ১৩৭ টির, কমেছে ১০৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২১ কোটি ৪৯ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। গতকাল লেনদেন হয়েছিলো ১৬ কোটি ৯৫ লাখ ২০ হাজার ৯৫২ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৪ কোটি ৫৪ লাখ ২২ হাজার ৪৫৭ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.
































Recent Comments