
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৬ জানুয়ারি, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থনের মধ্যদিয়ে লেনদেন চলছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। আজ সকাল ১১টা ১৪ মিনিট পর্যন্ত ডিএসইতে ৩০২ কোটি ৯ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৫.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৩৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬.০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১২৯ পয়েন্টে।
ডিএসইতে ২৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৬ টির, কমেছে ৩৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩৫ টির।
এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ৩ কোটি ৭৪ লাখ ৫৬ হাজার ২২২ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments