ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পবিত্র মাহে রমজানে সারা দিন রোজা রাখার পর ইফতারে তরমুজ আপনাকে এনে দিতে পারে প্রশান্তি। সারা দিনের পানি শূণ্যতা পূরণে ভূমিকা রাখবে তরমুজ। তাই বাজার থেকে ভালো মানের তরমুজ কেনার জন্য আপনাকে তরমুজ চেনার উপায় জানতে হবে। সেরা তরমুজটি নিয়েই বাসায় ফিরতে জেনে নেওয়া যাক তরমুজ চেনার পদ্ধতি।

তরমুজের গোঁড়ার দিকে তাকালে যদি দেখেন এর বোঁটাটি শুকিয়ে আছে, তাহলে বুঝবেন পাকার পরপরই সেটি বাজারে আনা হয়েছে।
তরমুজের গায়ে বড় ধরনের হলদে দাগ যদি থাকে, এর অর্থ তরমুজটি রসালো ও পাকা। জমির ওপর থাকার ফলে এমন দাগ হওয়াটা স্বাভাবিক। অনেকে অবশ্য চোখের সামনে থাকা এই চিহ্নটাই ঠিকঠাক বুঝতে পারেন না।
তরমুজে পর্যাপ্ত রস না থাকলে একদিকে বড় আর অন্যদিকে ছোট হয়। তাই এমন আকৃতির তরমুজ ভারি হলেও এড়িয়ে চলুন।
পাকা তরমুজ তুলনামূলক গাঢ় রঙের হয়। কিছু কিছু তরমুজ একটু কালচেও হয়।
হাতে তরমুজটি তুলে নিন। ভেতরটা যদি ফাঁপা ফাঁপা মনে হয় তাহলে রেখে দিন। আঙুল দিয়ে টোকা মেরেও এটি বোঝা যায়। তবে প্রথমদিকেই বোঝা কিছুটা শক্ত। আস্তে আস্তে আপনিও বুঝে যাবেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


























Recent Comments