শনিবার, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যসোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হলে
spot_img
spot_img

সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হলে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ফেসবুক বা অন্য কোনো অ্যাকাউন্ট হ্যাক হলে প্রথমেই আতঙ্কিত না হয়ে কিছু জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার পর প্রথম কাজ হলো সেটি রিকভার বা উদ্ধার করার চেষ্টা করা। এর জন্য ‘ফরগট পাসওয়ার্ড’অপশনে গিয়ে ইমেইল বা মোবাইল ফোন নম্বরের সাহায্যে পাসওয়ার্ড পরিবর্তনের চেষ্টা করতে হবে। হ্যাকার যদি ইমেইল বা ফোন নম্বর পরিবর্তন করে ফেলে, তবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের অফিসিয়াল হেলপ সেন্টারে গিয়ে ‘মাই অ্যাকাউন্ট ইজ কম্প্রোমাইজড’লিংকের মাধ্যমে আইডিটি উদ্ধারের আবেদন করতে হবে।

এই প্রক্রিয়ায় অনেক সময় জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি দিয়ে নিজের মালিকানা প্রমাণ করতে হয়। যদি অ্যাকাউন্ট কোনোভাবেই উদ্ধার করা সম্ভব না হয়, তবে দ্রুত কাছের থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি করতে হবে। জিডিতে অ্যাকাউন্টের লিংক, হ্যাক হওয়ার সময় এবং কোনো আপত্তিকর পোস্ট বা মেসেজ পাঠানো হচ্ছে কি না, তা উল্লেখ করা জরুরি।

হ্যাকার যদি আপনার আইডি ব্যবহার করে কোনো অপরাধ করে, তবে এই জিডি কপি আপনাকে আইনি জটিলতা থেকে রক্ষা করবে। জিডি করার পর সেই কপির ছবিসহ বাংলাদেশ পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ফেসবুক পেজে মেসেজ পাঠিয়ে বা সিআইডির নির্দিষ্ট ইমেইলে সরাসরি অভিযোগ জানানো যায়।

পাশাপাশি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেও সাইবার ইউনিটের তাৎক্ষণিক সহায়তা নেওয়া সম্ভব।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments