বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলা‘হিলাল-ই-ইমতিয়াজ’ সম্মাননা পেলেন শহীদ আফ্রিদি
spot_img
spot_img

‘হিলাল-ই-ইমতিয়াজ’ সম্মাননা পেলেন শহীদ আফ্রিদি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পাকিস্তানের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে দেশটির দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘হিলাল-ই-ইমতিয়াজ’ প্রদান করা হয়েছে। ক্রিকেটে দীর্ঘদিনের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা দেওয়া হয়।

বুধবার (১৩ মে) ইসলামাবাদের আইওয়ান-ই-সদরে আয়োজিত এক অনুষ্ঠানে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি আফ্রিদির হাতে এই পুরস্কার তুলে দেন।

পাকিস্তান ক্রিকেটে অবদানের পাশাপাশি ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে নেতৃত্ব দেওয়ার বিষয়টিও এই সম্মাননায় মূল্যায়ন করা হয়েছে।

বিশেষভাবে স্মরণ করা হয় ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিদির অনন্য অবদান। শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে তিনি বল হাতে একটি উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৪০ বলে অপরাজিত ৫৪ রান করে পাকিস্তানকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

আন্তর্জাতিক ক্রিকেটে আফ্রিদির ক্যারিয়ার ছিল বর্ণাঢ্য। ওয়ানডেতে ৩৯৮ ম্যাচে তিনি ৮ হাজার ৬৪ রান করার পাশাপাশি নিয়েছেন ৩৯৫ উইকেট। এছাড়া ৯৯টি টি-টোয়েন্টি ম্যাচে তার সংগ্রহ ১ হাজার ৪১৬ রান ও ৯৮ উইকেট।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তিনি ছিলেন সমান জনপ্রিয়। পাকিস্তান সুপার লিগ, আইপিএল, বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবং বিগ ব্যাশসহ বিশ্বের বিভিন্ন বড় টি-টোয়েন্টি লিগে খেলেছেন আফ্রিদি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments